ফেনীতে হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা, অক্ষত বাবুনগরী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
ফেনীতে হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা, অক্ষত বাবুনগরী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফেনীতে হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা, অক্ষত বাবুনগরী

ফেনীতে হেফাজত আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা, অক্ষত বাবুনগরী

ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
ঢাকা

ফেনীর বারইয়ারহাট এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ও তাঁর সফরসঙ্গীদের কেউ আহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির পেছনের গ্লাস ভেঙে যায় এবং পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের ‘সেরাদের সেরা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের ‘সেরাদের সেরা’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

দুর্ঘটনার পর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে পাঠানো হয়। হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী জানান, দুর্ঘটনায় আমিরসহ গাড়িতে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, বাসের ধাক্কায় গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে আমিরে হেফাজত ও তাঁর সঙ্গে থাকা কারও কোনো সমস্যা হয়নি। পরে তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, দুর্ঘটনার পর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী তাঁর সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। দুর্ঘটনার পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত