নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রাকিব গাজী

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় রাকিব গাজী

মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রদলের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজী। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে আলোচনা চলছে।

২০১৪ সালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশ পরিচালনার ইতিহাসে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন বলে জানান রাকিব গাজী। তার দাবি, দলের বিভিন্ন প্রতিকূল সময়ে তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাকিব গাজী বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে পথ চলতে হয়েছে। বিভিন্ন সময়ে হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হলেও সাংগঠনিক কার্যক্রম থেকে তিনি পিছপা হননি।

তার সহকর্মীদের ভাষ্য, ২০০৮ সালের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থানীয় রাজনীতিতে স্থবিরতা দেখা দিলেও রাকিব গাজী মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত রাখেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সাল থেকে তিনি সরাসরি নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। কলেজ শাখা ছাত্রদলকে সংগঠিত করতে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখেন তিনি। এতে ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রমে গতি আসে বলে দাবি করেন তার সহকর্মীরা।

পরবর্তীতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব গাজী। তার সমর্থকদের দাবি, দীর্ঘ দায়িত্ব পালনকালে তিনি সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে কাজ করেছেন এবং তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ বা বিতর্কিত কর্মকাণ্ডের কোনো আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি।

নলছিটি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। সহকর্মীদের মতে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আদর্শিক অবস্থানে থেকে মাঠপর্যায়ে নিজের সাংগঠনিক অবস্থান তৈরি করেছেন রাকিব গাজী।

একান্ত আলাপে রাকিব গাজী আমার সকাল ২৪-কে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কোনো পদ-পদবির আশায় নয়, রাজপথের একজন সৈনিক হিসেবে দলের প্রতিটি সংকটময় মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “কলেজ ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে যেমন সহকর্মীদের পাশে ছিলাম, তেমনি দীর্ঘ সময় কলেজ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় শৃঙ্খলা ও আদর্শকে সর্বদা প্রাধান্য দিয়েছি।”

নলছিটি পৌর ছাত্রদলের নেতৃত্বের সুযোগ পেলে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রাকিব গাজী বলেন, “সংগঠন যদি আমাকে নলছিটি পৌর ছাত্রদলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তবে বিগত দিনের অভিজ্ঞতা ও আদর্শকে কাজে লাগিয়ে পৌর ছাত্রদলকে সুসংগঠিত ও আরও শক্তিশালী ঘাঁটিতে পরিণত করব। যেকোনো পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাতকে শক্তিশালী করতে আমি রাজপথে আপসহীনভাবে কাজ করে যেতে প্রস্তুত।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত