নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ

  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ

নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ

মোঃ সাব্বির আহমেদ
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার ৮ নম্বর সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ও তালাবদ্ধ থাকার অভিযোগ উঠেছে। অফিস বন্ধ থাকায় সেবা নিতে আসা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কয়েকজন সেবাগ্রহীতা ভূমি-সংক্রান্ত সেবা নিতে অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। এ সময় অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলিত না থাকায় বিষয়টি নিয়েও তাঁদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিষয়টি জানতে প্রতিবেদকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গেছেন। অপর একজন স্টাফ প্রয়োজনীয় প্রতিবেদন নিয়ে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেছেন। ফলে ওই সময়ে অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না।

বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের

পরে বিষয়টি সরেজমিনে দেখতে প্রতিবেদক ইউনিয়ন ভূমি অফিসে গেলে অফিসটি তালাবদ্ধ এবং সামনে জাতীয় পতাকা উত্তোলিত না থাকার বিষয়টি দেখতে পান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সেবাগ্রহীতারা বলেন, সরকারি ভূমি অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের না পেলে তাঁদের সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। কোনো কর্মকর্তা-কর্মচারী সরকারি প্রয়োজনে বাইরে গেলে বিকল্পভাবে সেবা দেওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বাইরে থাকলে তা জনগণকে অবহিত করার ব্যবস্থা করা প্রয়োজন।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে এবং অপর স্টাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি কাজে থাকায় সাময়িকভাবে অফিসে কেউ উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত