নলছিটির দুই গুণী মানুষ দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের গুরুত্বপূর্ণ দায়িত্বে: শুভেচ্ছা ও অভিনন্দন
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

নলছিটির দুই গুণী মানুষ দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের গুরুত্বপূর্ণ দায়িত্বে: শুভেচ্ছা ও অভিনন্দন
মো. হাফিজুর রহমান
বিশেষ প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ও দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা খন্দকার অহিদুল ইসলাম বাদল।
অন্যদিকে, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খানকে বিদ্যোৎসাহী হিসেবে সম্মানিত করা হয়েছে।
শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা এই দুই গুণী মানুষ দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তাঁদের নতুন দায়িত্ব ও সম্মাননায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের মাধ্যমে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।










