নলছিটিতে মহাসড়কে কাঠ বোঝাই করে প্রতিবন্ধকতা, জরিমানা ৭ হাজার টাকা

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
নলছিটিতে মহাসড়কে কাঠ বোঝাই করে প্রতিবন্ধকতা, জরিমানা ৭ হাজার টাকা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে মহাসড়কে কাঠ বোঝাই করে প্রতিবন্ধকতা, জরিমানা ৭ হাজার টাকা

নলছিটিতে মহাসড়কে কাঠ বোঝাই করে প্রতিবন্ধকতা, জরিমানা ৭ হাজার টাকা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: মো. সাব্বির আহমেদ

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল–খুলনা মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে ট্রাক রেখে কাঠ বোঝাই করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জনস্বার্থে পরিচালিত এ অভিযানে ট্রাকচালক ও কাঠের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইনে ট্রাকচালককে ২ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে কাঠের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ গোপনে পোড়ানোর অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরিশাল–খুলনা মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে একটি ট্রাক দাঁড় করিয়ে কাঠ বোঝাই করা হচ্ছিল। এতে ব্যস্ত মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। স্থানীয়দের দাবি, এর আগেও একই এলাকায় কাঠ বোঝাইকে কেন্দ্র করে দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এ অবস্থায় মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যস্ত মহাসড়কের পাশে দীর্ঘ সময় ট্রাক রেখে কাঠ বোঝাই করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যক্রম নির্ধারিত ও নিরাপদ স্থানে পরিচালনা করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যান চলাচলও স্বাভাবিক থাকবে।

মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত