নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোঃ সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, নলছিটি:

ঝালকাঠির নলছিটিতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৭ আগস্ট) নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছের পোনা ও ছোট মাছ নিধন করা হচ্ছিল। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল।

বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের বেড়ার জাতসাখিনি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ক্ষোভ সেবাগ্রহীতাদের

অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই কারেন্ট জালের ব্যবহার নিয়ে এলাকায় অভিযোগ ছিল। এ ধরনের জালের কারণে ছোট মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ জাল বিক্রি ও ব্যবহারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, নলছিটির নদী-খাল ও জলাশয়ে মৎস্যসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত