
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি-বরিশাল সড়কের নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পূর্ব রায়পুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে একজনের মৃত্যুর আশঙ্কার খবর পাওয়া গেলেও সংবাদ লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।