নলছিটিতে দুই মোবাইল চুরির অভিযোগে কিশোর আটক, পুলিশের কাছে সোপর্দ
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

নলছিটিতে দুই মোবাইল চুরির অভিযোগে কিশোর আটক, পুলিশের কাছে সোপর্দ
মো: হাফিজুর রহমান
ঝালকাঠির নলছিটিতে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটক কিশোরের নাম লাবিব খান (১৫)। সে নলছিটি বিআইপি কলোনী এলাকার বাসিন্দা ফারুক খানের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, লাবিব খান দুটি মোবাইল ফোন চুরি করেছে। পরে চুরি যাওয়া দুইটি মোবাইলসহ তাকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে হেফাজতে নেয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।










