নলছিটিতে জুলাই যোদ্ধা ও সামাজিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

নলছিটিতে জুলাই যোদ্ধা ও সামাজিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
মোঃ সাব্বির আহমেদ
নিজস্ব প্রতিবেদক, নলছিটি, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে জুলাই যোদ্ধা, সামাজিক স্বেচ্ছাসেবক ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম, তরুণদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় ইউএনও প্রতীক কুমার কুন্ডু সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ রয়েছে।
সভায় উপস্থিত জুলাই যোদ্ধা ও সামাজিক স্বেচ্ছাসেবকেরা নলছিটির বিভিন্ন সামাজিক সমস্যা, তরুণদের কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
মতবিনিময়ে পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের শিক্ষক এবং ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ, জুলাই যোদ্ধা ও সামাজিক স্বেচ্ছাসেবক সাংবাদিক মোঃ বালী তায়ফুর রহমান তূর্য, ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের নলছিটি প্রতিনিধি মোসাঃ সাথী আক্তার, রেড ক্রিসেন্টের মোঃ ইমরান খান, বিডি ক্লিন ঝালকাঠির মোঃ মারজান খান, জুলাইয়ের আহত যোদ্ধা মোঃ আশিক খান, নলছিটি ছাত্রদল ও সমাজসেবক মোঃ রাকিব হাসান, মোসা. লিমা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের সামাজিক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নলছিটিতে মানবিক সহায়তা, পরিচ্ছন্নতা কার্যক্রম, তরুণদের সম্পৃক্ততা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় শেষে জুলাই যোদ্ধা ও স্বেচ্ছাসেবকেরা সামাজিক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে, ইউএনও তাঁদের ইতিবাচক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবকদের মধ্যে এ ধরনের সমন্বয় নলছিটির সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।