নলছিটিতে গাঁজাসহ আটক-১, ৩ মাসের কারাদণ্ড
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

নলছিটিতে গাঁজাসহ আটক-১, ৩ মাসের কারাদণ্ড
মো. হাফিজুর রহমান
ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো. রুবেল হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে নলছিটি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রুবেল হাওলাদার ওই এলাকার আশ্রাবালী হাওলাদারের ছেলে।
অভিযানকালে রুবেলকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ডের টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।









