নরসিংদীতে ছাত্রদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
নরসিংদীতে ছাত্রদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নরসিংদীতে ছাত্রদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

নরসিংদীতে ছাত্রদের দিয়ে আলিম পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি

পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে এইচএসসি (আলিম) পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে নরসিংদীর মাধবদীতে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযুক্ত মো. নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক।

বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক বরিশালে মাদকবিরোধী অভিযান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মান্না সুমন’ আটক

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে অভিযোগ ওঠে, আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বাদী হয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।

এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের কাছে ঘটনার একটি ভিডিও রয়েছে। ভিডিওটি যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত