নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা, সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা, সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা, সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা, সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) গেজেট প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

তবে রোববার গেজেট প্রকাশ না হলে চলতি সপ্তাহেই তা প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে। এতে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, নির্দিষ্ট তারিখ নির্ভর করছে বাকি থাকা প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় তার ওপর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কেন বারবার পেছাচ্ছে গেজেট

সংশ্লিষ্টদের মতে, পে-স্কেলের গেজেট প্রকাশে মূল বাধা কোনো নীতিগত সিদ্ধান্ত নয়; বরং এর সঙ্গে জড়িত ধারাবাহিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া। মন্ত্রিসভায় পে-স্কেল অনুমোদনের পরই সরাসরি গেজেট প্রকাশ করা যায় না। এর আগে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত, সরকারি মুদ্রণ প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়।

জানা গেছে, নবম জাতীয় পে-স্কেলের রেজুলেশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা আবার অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

অর্থাৎ, মন্ত্রিসভায় অনুমোদন হলেও গেজেট প্রকাশের আগে একাধিক দাপ্তরিক ধাপ সম্পন্ন করতে হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা কঠিন হয়ে পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেসের প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে। বাকি কাজ ও প্রক্রিয়া চলতি সপ্তাহেই শেষ হবে বলে আশা করছেন তিনি।

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

সরকার ৩১ আগস্ট নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে নতুন কাঠামোয় ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

গ্রেড নতুন মূল বেতন
১ম গ্রেড ১,৫৬,০০০ টাকা
২য় গ্রেড ১,৩২,০০০ টাকা
৩য় গ্রেড ১,১৩,০০০ টাকা
৪র্থ গ্রেড ১,০০,০০০ টাকা
৫ম গ্রেড ৮৬,০০০ টাকা
৬ষ্ঠ গ্রেড ৭১,০০০ টাকা
৭ম গ্রেড ৫৮,০০০ টাকা
৮ম গ্রেড ৪৬,০০০ টাকা
৯ম গ্রেড ৪৪,০০০ টাকা
১০ম গ্রেড ৩২,০০০ টাকা
১১তম গ্রেড ২৫,০০০ টাকা
১২তম গ্রেড ২৪,৩০০ টাকা
১৩তম গ্রেড ২৪,০০০ টাকা
১৪তম গ্রেড ২৩,৫০০ টাকা
১৫তম গ্রেড ২২,৮০০ টাকা
১৬তম গ্রেড ২১,৯০০ টাকা
১৭তম গ্রেড ২১,৪০০ টাকা
১৮তম গ্রেড ২১,০০০ টাকা
১৯তম গ্রেড ২০,৫০০ টাকা
২০তম গ্রেড ২০,০০০ টাকা

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ। অন্যদিকে, ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে গেজেট প্রকাশের আগে চূড়ান্ত প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি রয়েছে। ফলে ৬ সেপ্টেম্বরই গেজেট প্রকাশ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই বাকি প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশ করা সম্ভব হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত