নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এবিজি ফাউন্ডেশন, শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এবিজি ফাউন্ডেশন, শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এবিজি ফাউন্ডেশন, শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এবিজি ফাউন্ডেশন, শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার (৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবির বলেন, নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বারবার অনিশ্চয়তার মুখে পড়ে। বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে এবিজি ফাউন্ডেশনের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয়রা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তাদের সংকটকালীন সময়ে কিছুটা সহায়তা করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত