নগদে ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ৩০ আগস্ট
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

নগদে ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ৩০ আগস্ট
ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
গত ১৯ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত
- প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
- পদের নাম: ম্যানেজার
- বিভাগ: ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড কমিউনিকেশন
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ৯ বছর
- অতিরিক্ত যোগ্যতা: ফিনটেক, এমএফএস বা ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিস
- কর্মস্থল: ঢাকা
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
- বয়সসীমা: উল্লেখ নেই
- বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা মোবাইল বিল, বছরে দুটি উৎসবকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি এবং পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে ক্লিক করুন










