1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| দুপুর ২:৪৩|
ব্রেকিং নিউজ:
হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬টি চোরাই আইফোনসহ ৩ জন আটক তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ ’ ক্যাম্পেইন পার্বতীপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের নিরাপত্তা জোরদার: পুলিশ ও যৌথবাহিনীর তল্লাশী অভিযান উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাবো — ডা. শফিকুর রহমান  স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল বিজয়নগরে পুলিশের পৃথক অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫ দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ছাগলনাইয়ায় গণভোট ও জুলাই জাতীয় সনদ বিষয়ে সচেতনতামূলক আলাপ বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি লালমনিরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে মহিষখোচায় বিশাল জনসভা পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশি আটক, নির্যাতনের অভিযোগ নান্দাইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় আনোয়ারুল ইসলাম চানের নান্দাইলে ভোট গ্রহণ ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানে ইজিবি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, পৌরসভার কর্মকর্তাদের দায় প্রশ্নবিদ্ধ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে লয়ার্স কাউন্সিলের গণসংযোগ বাঞ্ছারামপুরে ৮০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল শবে বরাতে সিলেটে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের ঢল নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর চেকপোস্ট ও টহল জোরদার ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগ মাগুরা–২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের মহাযাত্রা: জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে তারেক রহমানের জনসভায় গণমানুষের ঢল রোজা রাখলে শরীর ও মনে যে উপকার মেলে ভারত-মার্কিন চুক্তির পর জয়শঙ্কর-রুবিও বৈঠক: গুরুত্বপূর্ণ খনিজসহ কৌশলগত সহযোগিতা ঘেঁষে আলোচনা প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে নোবেল-মা-স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী হারানো জিনিস পাওয়ার দোয়া ও তার গুরুত্ব: ইসলামী দৃষ্টিকোণ মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে বিজয়ী করার লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, দেশ ও জনগণের কল্যাণে ধানের শীষের বিকল্প নেই। তিনি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে আত্রাই-রাণীনগরের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি জনগণের সেবা করতে চান। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে আত্রাই-রাণীনগরকে আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।

সভাপতির বক্তব্যে মো. আকরাম হোসেন সরদার বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হয়ে কাজ করছেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বিজয়ী করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, উপদেষ্টা পরিষদের সদস্য মো. রেজাউন নবী তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, শ্রী অরুণ কুমার সাহা প্রমুখ।

বক্তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper