নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ এজলাস স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, ভোঁ-পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিনসহ অন্যরা।
এ সময় বিশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “গ্রাম আদালত সরকার ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন। গ্রামের সাধারণ মানুষ যাতে অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যেই সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যকর করার উদ্যোগ নিয়েছে।”
তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ার ফলে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই মীমাংসা করা সম্ভব হবে। এতে থানা ও আদালতে মামলার চাপ কমার পাশাপাশি গ্রামীণ জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত গ্রাম আদালতের এজলাস পরিদর্শন করেন এবং এর কার্যক্রম প্রত্যক্ষ করেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।