নওগাঁর আত্রাইয়ে নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমানের যোগদান

  • আপলোডের সময় : Monday, August 31, 2026,
নওগাঁর আত্রাইয়ে নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমানের যোগদান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নওগাঁর আত্রাইয়ে নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমানের যোগদান

নওগাঁর আত্রাইয়ে নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমানের যোগদান

মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আতিকুর রহমান।

রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে দায়িত্বভার বুঝে নেন। যোগদান শেষে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দায়িত্ব গ্রহণের পর মো. আতিকুর রহমান বলেন, সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। আত্রাই উপজেলার ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।

নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

তিনি বলেন, সাধারণ মানুষ যেন ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নবাগত এসিল্যান্ডের যোগদান প্রসঙ্গে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, মো. আতিকুর রহমানের যোগদানের মাধ্যমে আত্রাই উপজেলা প্রশাসনের, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা ডিজিটাল ও সুশৃঙ্খল করতে উপজেলা প্রশাসন একসঙ্গে কাজ করবে। আশা করা যায়, নবাগত কর্মকর্তা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

এ সময় নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত