নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বক্তব্যে তিনি বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করা হবে।

দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা ইমাম প্রতিনিধি মো. মুজাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, সম্রাট হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্টরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিক: মোঃ আব্দুস ছালাম
মোবাইল: ০১৭২০-৯৬৯৭৭২

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত