ধুনটে দোকানের তালা কেটে ৯৪ মোবাইল চুরি, আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- আপলোডের সময় : Thursday, October 1, 2026,

ধুনটে দোকানের তালা কেটে ৯৪ মোবাইল চুরি, আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার
সাজিদুল ইসলাম রাসেল
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের সাটারের তালা কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ধুনট থানার মামলা নং-২৬, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩৮০/৪৬১ পেনাল কোডের ঘটনায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
মামলার বাদীর ধুনটের ‘মাসুদ টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানের সাটারের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। চুরি যাওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় ধুনট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।