ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ জিহান বাবু
ধামইরহাট প্রতিনিধি, আমার সকাল ২৪
নওগাঁ
নওগাঁর ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ মো. মেহেদী হাসান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট পৌরসভার চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় মেহেদী হাসানের বসতবাড়ির সামনের গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান ধামইরহাট থানার চকযদু (দক্ষিণপাড়া) এলাকার মৃত জান্নাতুন ফেরদৌস ও মোছা. রিতা বেগমের ছেলে।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদক নির্মূলে ধামইরহাট থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।