দৌলতপুরে প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
দৌলতপুরে প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দৌলতপুরে প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

দৌলতপুরে প্রায় ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার (৩১ আগস্ট) মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

অভিযানকালে ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অভিযানে সার্বিক সহযোগিতা করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযান শেষে জব্দ করা সব অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা, মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ও অবৈধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত