দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, August 13, 2026,
দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় হতাশার খবর হলো—দেশের কোনো টেলিভিশন চ্যানেল এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে না।

বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের অধিকাংশ ম্যাচ সম্প্রচার করে টি-স্পোর্টস। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব তারা পায়নি। একইভাবে দেশের অন্য কোনো টিভি চ্যানেলও এই সিরিজ দেখানোর অধিকার অর্জন করতে পারেনি।

দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ফলে বাংলাদেশের দর্শকদের খেলা দেখতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে ট্যাপম্যাড (Tapmad) অ্যাপের মাধ্যমে সিরিজের দুই টেস্ট ম্যাচ সরাসরি দেখা যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, বিভিন্ন দেশে টেলিভিশনে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। শ্রীলঙ্কায় স্টার স্পোর্টস, এসএলটি ও সুপ্রিম টিভিতে সিরিজটি দেখা যাবে। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপে স্টার স্পোর্টসের সম্প্রচার মেডিয়ানেটের মাধ্যমে দেখানো হবে।

প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহ থাকলেও টিভি সম্প্রচার না থাকায় দেশের অনেক ক্রিকেটভক্তকে এবার অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত