দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়।

এর আগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা দূর্লভপুরী হুজুরের মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা বায়েজীদ আহমদের সঞ্চালনায় আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এতে সৎপুর কামিল এম.এ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক মাওলানা মুনীর উদ্দিন, আরবি প্রভাষক শফিকুল ইসলাম, শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদসহ বিভিন্ন শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গণি, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা আজিজুর রহমান বুরাইয়া, মাওলানা আব্দুল মুকিত জুম্মান, মালিকা খানম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কয়েছ, মাওলানা রায়হান আহমদ, হাফিজ সাজ্জাদ ও মাওলানা ইব্রাহীম খলিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে সাংবাদিক ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা বদরুল আমিন এবং বিশ্বনাথ উত্তর উপজেলা ও লামাকাজী ইউনিয়ন তালামীযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষকদের মধ্যে মাওলানা শহিদুল আলম, মাওলানা ইমরান আহমদ, অজিত মনি দাস, মাওলানা হাবিবুর রহমান, আব্দুল কাদিরসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ সুধীজন কর্মসূচিতে অংশ নেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত