দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 18, 2026,
দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান

দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান

মাঠের ফুটবল নয়, এবার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। দেশটির উত্তর উপকূলের একটি হোটেলে তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম ও সাবেক স্ত্রী হুবাইদার পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গিয়ে একপর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান হোসাম।

মিশরীয় সংবাদমাধ্যম আল-শোরুক ও কায়রো টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে এ ঘটনা ঘটে। ওই সময় বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে সেখানে ছিলেন হোসাম। এর আগে তারা জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি অনুষ্ঠান দেখে হোটেলে ফিরেছিলেন।

হোটেলে ফেরার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা সেখানে উপস্থিত হন। তারা হোসামকে চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে যেতে বলেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে একাধিক ব্যক্তি জড়িয়ে পড়ায় ক্যাফেতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ড্যান অ্যাডামের অভিযোগ, তার দিকে গরম কফি ছুড়ে মারা হয় এবং তাকে থাপ্পড়-ঘুষি মারার পাশাপাশি চুল ধরে টানাহেঁচড়া করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম। পরে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

ঘটনা দেখে এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা থানায় অভিযোগ করেন। তবে পরে তিনি স্বেচ্ছায় সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।

এদিকে, ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ড্যান অ্যাডাম। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সংঘর্ষের সময় তার ওপর একাধিকভাবে হামলা করা হয়েছিল বলে দাবি করেন।

ফুটবল মাঠে অবশ্য সাম্প্রতিক সময়ে হোসাম হাসানের অধীনে সাফল্য পেয়েছে মিশর। তার কোচিংয়ে সবশেষ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল দলটি। তবে আর্জেন্টিনার কাছে বিতর্কিত এক হারে বিদায় নিতে হয় মিশরকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত