1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দুই শোকজে বিএনপি প্রার্থী - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:১০|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

দুই শোকজে বিএনপি প্রার্থী

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
দুই শোকজে বিএনপি প্রার্থী
দুই শোকজে বিএনপি প্রার্থী

দুই শোকজে বিএনপি প্রার্থী

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ২৯ জানুয়ারি তিনি সশরীরে অথবা মনোনীত উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিল করবেন।

নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান গোলাম রসুল। একই সঙ্গে ঝিকরগাছা ও চৌগাছা থানার অফিসার ইনচার্জকে নোটিশ জারিপূর্বক প্রতিবেদন কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অভিযোগ নং–০১/২০২৬ অনুযায়ী, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদের প্রেস সেক্রেটারি তারিকুল ইসলাম তারেকের লিখিত অভিযোগে বলা হয়েছে, ২৫ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর গ্রামে ধানের শীষের প্রতীকের কর্মীরা নারী ভোটারদের উপর হামলা চালান। অভিযোগে মোবাইল ফোন ভাঙচুর, ব্যাগ ছিনতাই ও প্রাণনাশের হুমকিসহ অন্তত ১০ জন নারী কর্মী আহত হওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে যুবদল নেতা আরাফাত রহমান কল্লোলসহ ১০–১৫ জনের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ রয়েছে। এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫-এর ১৫(গ) ও ১৫(ঘ) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

নির্বাচনী অভিযোগ নং–০২/২০২৬-এ বলা হয়েছে, চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে, যা আচরণবিধি–২০২৫-এর ৭(গ) ও ৭(ঙ) বিধি লঙ্ঘন।

এ বিষয়ে সাবিরা সুলতানা বলেছেন, “রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। বিএনপি বৃহৎ দল, অনেক কর্মী–সমর্থক নিজ উদ্যোগে এগুলো টাঙিয়েছে। নির্বাচন কমিশন সরানোর নির্দেশ দেয়ার পর থেকে আমি নিয়মিত নেতা–কর্মীদের সরানোর নির্দেশ দিচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। শোকজের জবাবও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেব।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper