দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 26, 2026,
দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শীষ আহমেদের কাছে থাকা ৭টি জিপারের মধ্যে রাখা ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

গ্রেপ্তার শীষ আহমেদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিন ওরফে তারা মৌলভীর ছেলে।

শ্যামারচর মাদকবিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, তাদের এলাকা মাদকের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় যুবকদের নিয়ে তারা মাদকের বিরুদ্ধে কাজ করছেন। ইতোমধ্যে কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত