দিরাইয়ে দুর্যোগে আগাম প্রস্তুতি নিয়ে অবহিতকরণ সভা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
দিরাইয়ে দুর্যোগে আগাম প্রস্তুতি নিয়ে অবহিতকরণ সভা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দিরাইয়ে দুর্যোগে আগাম প্রস্তুতি নিয়ে অবহিতকরণ সভা

দিরাইয়ে দুর্যোগে আগাম প্রস্তুতি নিয়ে অবহিতকরণ সভা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দুর্যোগের আগাম প্রস্তুতি ও সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-বাস্তবায়িত ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্যোগের আগাম পূর্বাভাসের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং ইএসডিওর বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগপ্রবণ মানুষের সক্ষমতা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সারওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত