দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল২৪
দিনাজপুর

দিনাজপুরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

পরিদর্শনকালে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নিমগাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস

পরে অধ্যাপক ডা. নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তিনি উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (জিয়া), দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সারোয়ার মোর্শেদ আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধ রঞ্জন রায়, মেডিকেল এডুকেশন পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত