দিনাজপুরে ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

দিনাজপুরে ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
সাজ্জাদুর রহমান | বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪ | দিনাজপুর
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে (বড় মাঠে) ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সমাবেশের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।