দিনাজপুরে মানববন্ধন শেষে আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

  • আপলোডের সময় : Friday, August 28, 2026,
দিনাজপুরে মানববন্ধন শেষে আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দিনাজপুরে মানববন্ধন শেষে আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরে মানববন্ধন শেষে আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ

সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল২৪
দিনাজপুর

দিনাজপুরে জনগণের অধিকার নিশ্চিত, স্বচ্ছতা বজায় রেখে কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাজবাটি এলাকার বাসিন্দারা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ লোকজন আল ফালাহ আম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে প্রবেশ করে দায়িত্ব বুঝে নেওয়ার দাবি করেন। এ সময় কার্যালয়ে ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের রাজবাটি এলাকার বাসিন্দারা আল ফালাহ আম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মানববন্ধনে বক্তারা বলেন, সংস্থার কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ, দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত এবং সংশ্লিষ্ট কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনার দাবি জানান তারা।

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

তাদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষ যাতে হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে। যেকোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে মানববন্ধন শেষে আল ফালাহ আম উন্নয়ন সংস্থার সভাপতি মো. আব্দুল মান্নান সরকার ও সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মো. মমতাজুল ইসলামের নেতৃত্বে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সংস্থার প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। পরে স্ট্যাম্পে লিখিতভাবে কার্যালয়ের দায়িত্ব বুঝে নেওয়া হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

তবে কার্যালয়ে প্রবেশের পর কয়েকটি জানালার কাচ ভাঙচুর, কাগজপত্র তছনছ এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে সংস্থার কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত