দিনাজপুরে পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

দিনাজপুরে পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
পলিথিন ও পলিপ্রপিলিনের তৈরি শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে দিনাজপুরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বাহাদুর বাজার এলাকায় এ প্রচারণা পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পলিথিন ও পলিপ্রপিলিনের তৈরি শপিং ব্যাগ ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি এসব ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।










