দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এক হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন ও ৫ নম্বর শশরা ইউনিয়নের মধ্যবর্তী দীঘণ গ্রাম ও চুনিয়াপাড়ার পাশ দিয়ে মহাসড়ক থেকে দীঘণ গ্রামে যাওয়ার পথে ঢেপা ও গভেশরী নদীর পাশে মিনি সুইচগেট সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মাধ্যমে নদীর তীর ও সড়কের আশপাশের এলাকায় সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের এ বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চলমান উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।