দিনাজপুরে আহত ও নিহত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

দিনাজপুরে আহত ও নিহত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-১১৬৭-এর উদ্যোগে এবং আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে আহত ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ৩০ জন আহত ও নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের কল্যাণ এবং বিপদগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪
দিনাজপুর।









