দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে কারাদণ্ড, পৃথক মামলায় আরও দুই আসামি আটক
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে কারাদণ্ড, পৃথক মামলায় আরও দুই আসামি আটক
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল২৪
দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে কৃষি বীজ ঘরের ম্যানেজার মো. বাদলকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক মামলায় আরও দুই আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীরগঞ্জ থানা পুলিশের অভিযানের পর অবৈধভাবে সার মজুদের অভিযোগে মো. বাদলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে আদালত তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে পৃথক মামলায় দক্ষিণ পলাশবাড়ী গ্রামের তোফাজ্জল উদ্দিনের ছেলে মো. ফজলুল হক এবং বীরগঞ্জ পৌরশহরের কলেজপাড়া এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. সাকিল মাহমুদকে আটক করা হয়।
পরে পুলিশের যথাযথ নিরাপত্তাব্যবস্থায় তিন আসামিকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে এবং জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।