দক্ষিণ সুরমায় গাঁজা উদ্ধারের ঘটনায় চুনারুঘাট ছাত্রদল নেতার নাম মামলায়
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

দক্ষিণ সুরমায় গাঁজা উদ্ধারের ঘটনায় চুনারুঘাট ছাত্রদল নেতার নাম মামলায়
এম ফজলুর রহমান খালেদ
সিলেটের দক্ষিণ সুরমায় গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত গাঁজার মূল মালিক হিসেবে চুনারুঘাট উপজেলার ছাত্রদলের সদস্যসচিব মারুফ মিয়ার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
মারুফ মিয়া চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তার বয়স ২৮ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই স্বরূপানন্দ ভট্টাচার্য মারুফ মিয়াকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে মামলা/এফআইআর নথিভুক্ত করেন।
এ ঘটনায় মারুফ মিয়ার নাম-ঠিকানা যাচাই এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহের জন্য গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।
তবে মামলায় নাম আসা মারুফ মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।