1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:২৪|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬,
তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক
তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক

তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের অভ্যন্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তোতার দ্বীয়া দ্বীপ দখলকে কেন্দ্র করে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের কক্সবাজার সীমান্ত এলাকায়। প্রতিনিয়ত মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো সীমান্তবাসী।

স্থানীয়দের অভিযোগ, কথিত রোহিঙ্গা নেতা নবী হোসেন ও তার অনুসারীরা তোতার দ্বীয়া দখলের লড়াইয়ে যুক্ত হওয়ার পর থেকেই গোলাগুলির মাত্রা বেড়েছে। সীমান্তে ইয়াবা পাচার ও চোরাচালান নির্বিঘ্ন রাখতে দ্বীপটি নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ঝুঁকি নিয়ে মাছ ধরছেন জেলেরা

টেকনাফের লম্বাবিল সীমান্ত এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তারা প্রায়ই মিয়ানমারের ভেতরের সশস্ত্র সংঘাতের দৃশ্য চোখে দেখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, নবী হোসেন গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৩৫০ জনের মতো। “৫৩ জন ধরা পড়েছে, বাকিরা এখনো জঙ্গলে লুকিয়ে আছে। তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে,” বলেন তিনি।

তোতার দ্বীয়া—কৌশলগত কেন্দ্রবিন্দু

জেলেদের দাবি, তোতার দ্বীয়া নিয়ন্ত্রণে থাকলে সীমান্তের ইয়াবা বাণিজ্য, অপহরণ ও চোরাচালান কার্যক্রম সহজে পরিচালনা করা যায়। তাই আরাকান আর্মি ও রোহিঙ্গা গোষ্ঠীগুলো দ্বীপটি দখলে মরিয়া।

তেচ্ছিব্রিজ এলাকার জেলে আব্দু শুক্কুর (৬০) বলেন, “তারা মিয়ানমারে যাওয়ার জন্য নয়, দ্বীপ দখল করতে এসেছে। দখল হলে সেটি নিরাপদ ঘাঁটি হবে। তখন বিস্ফোরণ-সংঘর্ষ হলেও বাইরে বোঝা যাবে না।”

বিজিবির অভিযানে আটক ৫৩ জন

সম্প্রতি ত্রিমুখী সংঘাতের জেরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ৫৭ জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকী ৪ জন বাংলাদেশি জেলে হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ৫২ জনকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভয়—অপহরণ, হত্যা ও গোলাগুলি

লম্বাবিল এলাকার বাসিন্দা সাব্বির আহমদ (২৮) বলেন, “নবী হোসেন গ্রুপ সন্ত্রাস, ডাকাতি, অপহরণ—সবই করে। মুক্তিপণ না পেলে মানুষ হত্যা পর্যন্ত করে। এসব গোলাগুলির প্রভাব সীমান্তে পড়ছে।”

আরেক বাসিন্দা মো. ফোরকান বলেন, “কিছু স্থানীয় ব্যবসায়ী স্বার্থের জন্য মগ বাহিনীর কাছে খাদ্য ও মালামাল পাঠাচ্ছে। তারা এদের লালন করছে।”

চরম নিরাপত্তাহীনতায় সীমান্তবাসী

সীমান্তে প্রতিনিয়ত গুলির শব্দ শোনা যায়। নাগরিকরা বলেন, যেকোনো সময় প্রাণহানির আশঙ্কায় ঘুম নেই তাদের।

রহিম উদ্দিন নামের এক বাসিন্দা জানান, ২০১৭ সালে রোহিঙ্গা আগমনের পর থেকে সীমান্তে অবাধ যাতায়াত বেড়েছে, ফলে অপরাধও বাড়ছে।

তিনি আরও বলেন, “বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে শক্তিশালী করলে অস্ত্র, অপহরণ ও সন্ত্রাস অনেকটা কমে যাবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper