তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা কাপুর? যা জানা গেল
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা কাপুর? যা জানা গেল
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জিম থেকে বের হওয়ার সময় তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় এ আলোচনা।
ভাইরাল ভিডিওতে কারিনার পেট কিছুটা স্ফীত দেখায়। এ দৃশ্য দেখে অনেকেই ধারণা করেন, তিনি হয়তো অন্তঃসত্ত্বা।
তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র গুঞ্জনটি নাকচ করে দিয়েছে। সূত্রের দাবি, ভিডিওতে কারিনাকে এমন দেখানোর পেছনে গর্ভধারণের কোনো বিষয় নেই। ছুটি কাটানোর সময় অতিরিক্ত পাস্তা ও পিৎজা খাওয়া এবং ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে তার পেট কিছুটা স্ফীত দেখিয়েছে। মজার ছলে বিষয়টিকে ‘পিৎজা টামি’ বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
কারিনার ননদ সাবা আলি খান পতৌদিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে গর্ভধারণের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি এটিকে ‘খারাপ অ্যাঙ্গেল’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে মজার ছলে জানান, গুঞ্জনটি সত্যি হলে তিনি খুশি হতেন। তবে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান না করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা। মেঘনা গুলজারের আসন্ন ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ad served by Google দ্বারা বিজ্ঞাপন
আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং পিএস মিথরনের পরিচালনায় একটি পৌরাণিক জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী হিন্দি সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয়ের জন্যও কারিনার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।