তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 14, 2026,
তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক’

তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া লজ্জাজনক’

বিনোদন ডেস্ক

শাড়িকাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আলোচনার মধ্যে শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি মনে করেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিল্পীদের বিরুদ্ধে মামলা করা শোবিজ অঙ্গনের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং শোবিজের জন্য পীড়াদায়কও। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে, এটি তারই প্রমাণ।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, মতপার্থক্য হলেই আদালতের আশ্রয় নেওয়া কোনোভাবেই অগ্রগতির লক্ষণ নয়।

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফারিয়ার ভাষায়, “আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা নয়। বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা—জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই নয়। এটি কোনো অগ্রগতি নয়, অধঃপতন।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সম্প্রতি শাড়িকাণ্ডকে কেন্দ্র করে তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা আলোচনায় আসে। ওই ঘটনার পরই নুসরাত ফারিয়ার এই মন্তব্য সামনে আসে।

এর আগে গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে একদিন পর তিনি জামিনে মুক্তি পান। সেই সময়ের অভিজ্ঞতাকে তিনি অপ্রত্যাশিত ও কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন।

অনেকের মতে, তানজিন তিশার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নিজের সেই অভিজ্ঞতার প্রতিফলন হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত ফারিয়া।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত