তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১০ আগস্ট ২০২৬

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দেশের গ্রামগুলোর সার্বিক মানোন্নয়ন ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের উদ্দেশ্যে ৩টি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে কৌশল নির্ধারণী জাতীয় সম্মেলন’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নির্বাচিত ৩টি গ্রাম হলো—

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ
  • মিতিঙ্গাছড়ি: কাপ্তাই উপজেলা, রাঙামাটি।

  • পানখালী: দাকোপ উপজেলা, খুলনা।

  • নাফানগর: বোচাগঞ্জ উপজেলা, দিনাজপুর।

পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তত্ত্বাবধানে ‘দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকার এই বিশেষ সময়োপযোগী উদ্যোগ হাতে নিয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো— জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি সূচকের আলোকে গ্রামগুলোর সামাজিক ও অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া। এর মধ্যে দারিদ্র্য বিমোচন, নিরবচ্ছিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানীয় জল ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা, জলবায়ু ঝুঁকির টেকসই মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইলটিং প্রক্রিয়ার অংশ হিসেবে এক বছর মেয়াদি কার্যক্রম পরিচালনা শেষে সমীক্ষার মাধ্যমে উন্নয়ন পরিমাপ করা হবে। এই মডেল সফল হলে পরবর্তীতে তা সারা দেশের গ্রামীণ অবকাঠামো ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত