তিতাস নদী ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা, বালু সরানোর নির্দেশ

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
তিতাস নদী ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা, বালু সরানোর নির্দেশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ফজলে রাব্বি পাপপু | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় লঞ্চঘাটের পূর্ব পাশে তিতাস নদীর একটি অংশ বালু দিয়ে ভরাটের অভিযোগে আহমেদ প্রাইভেট হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভরাট করা অংশ থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ড্রেজারের মাধ্যমে তিতাস নদীর প্রায় ২০ শতাংশ জায়গা বালু দিয়ে ভরাট করা হয়। গত শনিবার (৫ সেপ্টেম্বর) পানির নিচ থেকে বালু জেগে ওঠার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) নবীনগর উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নদীর জায়গা ভরাটের অভিযোগে ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ভরাট করা অংশের বালু অপসারণের নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগের বিষয়ে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, তিনি যে জায়গাটি ভরাট করেছেন, সেটি তাঁর ক্রয়কৃত বৈধ সম্পত্তি। বিএস রেকর্ড অনুযায়ী জমিটির মালিক তিনি। নদীর পাড়ে তাঁর ৩৫ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে ২০ শতাংশ জায়গা ভরাট করা হয়েছে। তাঁর দাবি, জায়গাটি নাল জমি এবং হাসপাতালসংলগ্ন হওয়ায় সেখানে শিশু পার্ক নির্মাণের উদ্দেশ্যে বালু ফেলা হয়েছে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, নদী দখল বা ভরাট করার কোনো আইনি সুযোগ নেই। সরকারি রেকর্ড অনুযায়ী, উক্ত জায়গাটি নদীর অংশ। এ ঘটনায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইন অনুযায়ী কারাদণ্ড বা জরিমানা করা হবে। পাশাপাশি ভরাটের কাজে ব্যবহৃত বালু নিলামে বিক্রি করা হবে।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত