তালতলীতে ক্লাস ছেড়ে আড্ডা ও ক্ষুদ্র মেরামতের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

  • আপলোডের সময় : Wednesday, September 2, 2026,
তালতলীতে ক্লাস ছেড়ে আড্ডা ও ক্ষুদ্র মেরামতের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তালতলীতে ক্লাস ছেড়ে আড্ডা ও ক্ষুদ্র মেরামতের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

তালতলীতে ক্লাস ছেড়ে আড্ডা ও ক্ষুদ্র মেরামতের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

তালতলী প্রতিনিধি: এইচ বি সুমন আলী

বরগুনার তালতলী উপজেলার তাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের আড্ডা এবং সরকারি ক্ষুদ্র মেরামতের বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় না করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, বিদ্যালয়ের পাঠদান চলাকালে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে রেখে কয়েকজন শিক্ষক বাইরে বসে আড্ডা দিচ্ছেন—এমন অভিযোগ রয়েছে। গত ২৫ আগস্ট বিদ্যালয়টি আকস্মিক পরিদর্শনেও অনিয়মের বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দের বিপরীতে কয়েকটি টিন ও রুয়া পরিবর্তন ছাড়া উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক

এছাড়া বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের প্রয়োজনীয় আসবাবপত্র ও শিক্ষা উপকরণের সংকট রয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বই রাখার একটি টেবিল ভাঙা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলেও তা সংস্কার করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তালতলী উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল বশার জানান, গত ২৫ আগস্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক ও সহকারী শিক্ষক শাহ আলমকে বিদ্যালয় চলাকালে বাইরে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায়। একই সঙ্গে ক্ষুদ্র মেরামতের কাজ যথাযথভাবে সম্পন্ন না করা এবং হোম ভিজিটের তথ্য দিতে না পারার বিষয়টিও পরিদর্শনে উঠে আসে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট স্মারক নম্বর-৫৯১-এর মাধ্যমে এ শোকজ নোটিশ জারি করা হয়।

একই সঙ্গে বিদ্যালয়ের বিগত তিন অর্থবছরের বরাদ্দ ও ব্যয়ের বিস্তারিত বিবরণী তলব করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শোকজের জবাব ও নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত