তারাগঞ্জে পদ্মফুল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

  • আপলোডের সময় : Thursday, September 3, 2026,
তারাগঞ্জে পদ্মফুল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তারাগঞ্জে পদ্মফুল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাগঞ্জে পদ্মফুল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে পদ্মফুল দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় মামলা হয়েছে। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাতগোপার বিল এলাকায়। অভিযুক্ত যুবকের নাম শামিনুর (২২)। সে একই গ্রামের শাহজামাল আলীর ছেলে। শিশুটি স্থানীয় একটি পরিবারের সদস্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী শামিনুর বিলে ফোটা পদ্মফুল এনে দেওয়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। পরে ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে চলে যায় অভিযুক্ত।

পরবর্তীতে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তার বাবা দ্রুত তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ বিষয়ে তারাগঞ্জ থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে এ মুহূর্তে এর বেশি তথ্য জানানো সম্ভব নয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত