তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপলোডের সময় : Sunday, August 30, 2026,
তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

হাফিজুর রহমান কিয়াস
তানোর উপজেলা প্রতিনিধি, আমার সকাল ২৪

রাজশাহীর তানোর উপজেলায় জমিতে পানি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রসুল মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোকুল মধ্যপাড়া গ্রামের একটি জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিহত রসুল মণ্ডল গোকুল মধ্যপাড়া গ্রামের মৃত লকি মণ্ডলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নিজের কট নেওয়া জমিতে পানি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রসুল মণ্ডল। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। প্রথমদিকে তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন বলে ধারণা করায় বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সন্দেহ তৈরি হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের এক ব্যক্তি জমিতে রসুল মণ্ডলকে পড়ে থাকতে দেখে তাঁর ছেলে আতাউর মণ্ডলকে মোবাইল ফোনে খবর দেন। পরে আতাউর ঘটনাস্থলে গিয়ে বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।

হাটহাজারীতে প্রশিক্ষণকালে বিস্ফোরণে নোয়াখালীর সেনা সদস্য নিহত হাটহাজারীতে প্রশিক্ষণকালে বিস্ফোরণে নোয়াখালীর সেনা সদস্য নিহত

স্থানীয়দের ধারণা, জমিতে পানি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, রসুল মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, রসুল মণ্ডলের স্ত্রী প্রায় চার বছর আগে মারা যান। এরপর থেকে তিনি সন্তানদের সঙ্গে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মরদেহ উদ্ধারের পর বিষয়টি তানোর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রসুল মণ্ডলের আকস্মিক মৃত্যুতে গোকুল মধ্যপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত