তমার ব্যাংকে চাকরি নিয়ে সমালোচনা, নায়িকার পাশে দাঁড়ালেন ভাবনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, August 25, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তমার ব্যাংকে চাকরি নিয়ে সমালোচনা, নায়িকার পাশে দাঁড়ালেন ভাবনা

ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জার পেশাজীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতেও নিজের ক্যারিয়ার গড়ছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অনেকে তমার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যাংকের চাকরিতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে তমার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তমার সমালোচনাকারীদের জবাব দেন ভাবনা। একই সঙ্গে নারী ও পুরুষের পেশাগত সাফল্যকে সমাজের ভিন্ন দৃষ্টিতে দেখার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ভাবনা বলেন, তমার জায়গায় কোনো পুরুষ অভিনেতা একই পদে যোগ দিলে হয়তো তাকে ঘিরে এমন সমালোচনা হতো না। তার ভাষায়, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’

নায়করাজ স্মরণে শাকিবের আবেগঘন বার্তা

নারীদের সাফল্যকে স্বাধীন অর্জন হিসেবে না দেখে কোনো না কোনো পুরুষের সঙ্গে যুক্ত করার সামাজিক প্রবণতারও সমালোচনা করেন ভাবনা। তিনি বলেন, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোনো পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না—এই মনোভাব থেকে বের হয়ে আসেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

একজন নারী জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করতে পারেন উল্লেখ করে ভাবনা আরও বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়।’

নারীদের স্বাধীনভাবে পেশা ও জীবন বেছে নেওয়ার অধিকারের কথাও তুলে ধরেন তিনি। ভাবনার মতে, নারীরা অভিনয়ের পাশাপাশি ব্যবসা, চাকরি, ছবি আঁকা, গান ও লেখালেখিসহ বিভিন্ন পেশায় যুক্ত হতে পারেন। পাশাপাশি মা কিংবা প্রেমিকা হিসেবেও নিজেদের পরিচয় তৈরি করতে পারেন।

তমা মির্জার নতুন পেশাগত পরিচয় নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, ঠিক সেই সময়ে ভাবনার প্রকাশ্য সমর্থন বিষয়টিকে আরও আলোচনায় এনেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত