1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঢাবিতে ২৩১ শিক্ষকের তালিকা নিয়ে উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি শিক্ষক নেটওয়ার্কের - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

ঢাবিতে ২৩১ শিক্ষকের তালিকা নিয়ে উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি শিক্ষক নেটওয়ার্কের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 3, 2026,
ঢাবিতে ২৩১ শিক্ষকের তালিকা নিয়ে উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি শিক্ষক নেটওয়ার্কের
ঢাবিতে ২৩১ শিক্ষকের তালিকা নিয়ে উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি শিক্ষক নেটওয়ার্কের

ঢাবিতে ২৩১ শিক্ষকের তালিকা নিয়ে উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি শিক্ষক নেটওয়ার্কের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান শাস্তিমূলক ব্যবস্থা, ২৩১ জন শিক্ষকের তালিকা প্রণয়ন এবং তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে এসব পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে ২৩১ জন শিক্ষকের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে শাস্তির দাবি জানানো এবং অভিযোগ প্রমাণের আগেই কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের আদেশ, একাডেমিক স্বাধীনতা এবং স্বাভাবিক বিচারপ্রক্রিয়ার পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, অতীতে শিক্ষার্থীদের ওপর সহিংসতা, নিপীড়ন বা গণতান্ত্রিক আন্দোলনের বিরোধিতার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। তবে সেই প্রক্রিয়া অবশ্যই আইন, প্রমাণ এবং প্রাকৃতিক ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হতে হবে; রাজনৈতিক প্রতিহিংসা বা মতাদর্শগত শুদ্ধি অভিযানের মাধ্যমে নয়।

শিক্ষক নেটওয়ার্কের মতে, কেবল রাজনৈতিক মত, পরিচয় বা সমর্থনের ভিত্তিতে কোনো শিক্ষককে শাস্তি দেওয়া বা চাকরিচ্যুত করা বিশ্ববিদ্যালয়ের আইন ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নিরপেক্ষ তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি পাঁচ দফা আহ্বান জানানো হয়। এগুলো হলো— যেকোনো ব্যবস্থা নেওয়ার আগে লিখিত অভিযোগ নিশ্চিত করা, নিরপেক্ষ তদন্ত পরিচালনা, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী শাস্তিমূলক প্রক্রিয়া অনুসরণ করা এবং কেবল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নেওয়া সব শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা।

সংগঠনটি আরও বলেছে, বিশ্ববিদ্যালয় প্রতিহিংসার জায়গা নয়; এটি মুক্ত জ্ঞানচর্চা, একাডেমিক স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতিষ্ঠান। তাই প্রশাসনের সব সিদ্ধান্ত আইন, প্রমাণ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে হওয়া উচিত।

এর আগে আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষক সংগঠন ‘নীল দল’ও পৃথক এক বিবৃতিতে নীল দল নিষিদ্ধের দাবি, তদন্ত কমিটি গঠন এবং শাস্তিমূলক ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত উল্লেখ করে সেগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছিল। শিক্ষক নেটওয়ার্কের সর্বশেষ বিবৃতিতেও অনুরূপ ধরনের যুক্তি ও দাবি উঠে এসেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper