বিশেষ প্রতিনিধি : জাকারিয়া
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফোজিয়া হাবিব খান।
পুলিশ জানায়, ভোরে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠায়।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.