ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস পরিকল্পনা প্রতিমন্ত্রীর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 14, 2026,
ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস পরিকল্পনা প্রতিমন্ত্রীর

ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস পরিকল্পনা প্রতিমন্ত্রীর

ঢাকা প্রতিনিধি

ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি নিজেও ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র। আমার যদি কোনো কাজ করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমি সেটা করব।” এ সময় তিনি কলেজের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জোনায়েদ সাকি বলেন, দীর্ঘদিন পর কলেজে এসে তিনি বর্তমান অবকাঠামো দেখে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। বিশেষ করে অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রয়োজন রয়েছে।

ঢাকা কলেজের বিশেষ অবস্থানকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজধানীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠানটি দেশের মানুষের বেশি মনোযোগ আকর্ষণ করে। একই সঙ্গে তুলনামূলকভাবে মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ এখানে ভর্তি হয়। এই সুবিধাজনক অবস্থানকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ তৈরি করতে ব্যবহার করা উচিত।

শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, বিতর্ক, সহশিক্ষা কার্যক্রম এবং ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের শেখার গুরুত্বপূর্ণ অংশ। তবে দখলদারিত্ব ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে।

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিপক্ষ অবস্থান নিয়ে যুক্তি উপস্থাপনের অনুশীলন শিক্ষার্থীদের নিজেদের বিশ্বাস ও ধারণাকে প্রশ্ন করতে শেখায়। এর মাধ্যমে বাস্তব জীবনে যুক্তিনির্ভরভাবে চিন্তা করার দক্ষতা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত