ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 24, 2026,
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শনের পর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় ব্রাজিলের প্রতিনিধিদল। সেখানে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রতিনিধিরা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। ম্যাচটি আগামী ৫ অথবা ৬ অক্টোবর আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ জন্য প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনাও রয়েছে তাদের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এখনো ব্রাজিলের প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় শেষ হবে ফিফা আসিয়ান কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।

অন্যদিকে, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভারত এই ম্যাচ আয়োজনের জন্য ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ব্রাজিলের প্রতিনিধিদলের স্টেডিয়াম পরিদর্শন এবং ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাবের কারণে ঢাকায় ম্যাচ হওয়ার সম্ভাবনা নতুন মাত্রা পেয়েছে। তবে শেষ পর্যন্ত ম্যাচটি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ব্রাজিল এর আগে কখনো বাংলাদেশে জাতীয় দলের ম্যাচ খেলতে আসেনি। তাই প্রস্তাবিত ম্যাচটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে ঐতিহাসিক এক আয়োজন।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। এবার একই ভেন্যুতে ব্রাজিলের পা রাখার সম্ভাবনা তৈরি হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত