ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, August 23, 2026,
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব

রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।

শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবে ঢাকার সমৃদ্ধ অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একসময় সারা দেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল থাকলেও বর্তমানে এর সংখ্যা অনেক কমে গেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের রুচিতেও পরিবর্তন এসেছে। তাই দর্শকের রুচি বিবেচনায় নিয়ে সিনেমা নির্মাণের পাশাপাশি সরকারকে চলচ্চিত্র খাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে পারলে দেশের চলচ্চিত্রে আবারও সুদিন ফিরবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা সম্ভব। ঢাকার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বিনামূল্যে সিনেমা প্রদর্শন

আগামী সাত দিন মধুমিতা হলে প্রতিদিন দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টার প্রদর্শনী সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

উৎসবের সূচি:

  • ২২ আগস্ট: ‘মুখ ও মুখোশ’
  • ২৩ আগস্ট: ‘নবাব সিরাজদ্দৌলা’ ও ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’
  • ২৪ আগস্ট: ‘জীবন থেকে নেওয়া’ ও ‘নান্টু ঘটক’
  • ২৫ আগস্ট: ‘অশিক্ষিত’ ও ‘রংবাজ’
  • ২৬ আগস্ট: ‘সবুজ সাথী’ ও ‘নাচের পুতুল’
  • ২৭ আগস্ট: ‘দূরদেশ’ ও ‘দহন’
  • ২৮ আগস্ট: ‘দোস্ত দুশমন’ ও ‘বধূ বিদায়’

অনুষ্ঠানে চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও প্রয়াত শিল্পী-কলাকুশলীদের মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিক এবং ঐতিহ্যবাহী লায়ন, আজাদ ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত