ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, August 10, 2026,
ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি

ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি

ঢাকা: পেশাগত নিবন্ধন, কোর্সের নাম পরিবর্তন, উচ্চশিক্ষার সুযোগ পুনরায় চালু, সরকারি নিয়োগ ও নতুন পদ সৃষ্টি এবং অন্যান্য সমমানের ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী ও পেশাজীবীরা।

সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।

বক্তারা জানান, ১৯৬৩ সাল থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সরকারি ২৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবছর প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী এ কোর্স সম্পন্ন করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোর্সটি চালু থাকলেও ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত হয়নি। ১৯৮৩ সাল থেকে এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান হয়নি। অথচ সমশিক্ষাগত যোগ্যতার অন্যান্য ডিপ্লোমাধারীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মাধ্যমে পেশাগত নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

সংগঠনের আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চূড়ান্তকৃত ওয়ার্কিং সার্কেলের আওতায় তৃণমূল পর্যায়ে দন্তসেবা দেওয়ার সুযোগ থাকলেও পেশাগত নিবন্ধন না থাকায় ডেন্টাল ডিপ্লোমাধারীরা বিভিন্ন পেশাগত প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সংগঠনের মুখপাত্র তানজিনা ইয়াসমিন মারিয়া বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ১৯৭৮ সালে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিডিএস কোর্সে ভর্তির সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং দুটি আসন সংরক্ষণের ব্যবস্থাও করা হয়। তবে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে তা বাস্তবায়নের চেষ্টা হলেও কার্যকর হয়নি।

দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—১২ আগস্ট সংশ্লিষ্ট অধ্যক্ষদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর স্মারকলিপি প্রদান, ১৬ আগস্ট ছাত্র-পেশাজীবী সমন্বয় সভা, ১৯ আগস্ট সংশ্লিষ্ট জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ‘র‍্যালি ফর রিকগনিশন’, ২৩ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান এবং ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অবস্থান কর্মসূচি।

বক্তারা জানান, এসব কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালন করা হবে। নির্ধারিত কর্মসূচির পরও দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ছাত্র-পেশাজীবীদের সমন্বয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সঙ্গে দেশের তৃণমূল পর্যায়ে দন্তসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানো এবং দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে কার্যকর সিদ্ধান্ত নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত